ধারা ২৩। যদি এই অধ্যায়ে অন্যভাবে বিধিবদ্ধ না থাকে। তবে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারেঃ (ক) চুক্তির যে কোন পক্ষ; (খ) চুক্তির যে কোন পক্ষের প্রধান অথবা স্বার্থসংশ্লিষ্ট প্রতিনিধিঃ তবে শর্ত এই যে, যেখানে তেমন পক্ষের শিক্ষা, দক্ষতা, সচ্ছলতা অথবা কোন ব্যক্তিগত গুণাগুণ চুক্তির উল্লেখযোগ্য উপাদান হয় অথবা যেখানে চুক্তিতে বিধান থাকে যে, তার স্বার্থের স্বত্ব নিয়োগ করা যাবে না, সেখানে তার সংশ্লিষ্ট প্রতিনিধি অথবা তার প্রধান চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধিকারী হবেন না, যদি না চুক্তিতে তার অংশ ইতিপূর্বেই সম্পাদিত থাকে। (গ) যেখানে চুক্তি হয়েছে একটি বিবাহের ব্যাপারে নিম্পত্তি অথবা…