ধারা ২১। নিম্নোক্ত চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকরী করা যাবে নাঃ (ক) যে চুক্তির কার্যসম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়; (খ) যে চুক্তি এত জটিল ও অসংখ্য পুঙ্খানুপুঙ্খ বিবরণের সমষ্টি অথবা তা পক্ষসমূহের ব্যক্তিগত যোগ্যতা অথবা সংকল্পের উপর এত নির্ভরশীল অথবা অন্য কোন ভাবে উহার প্রকৃতিই এমন যে, আদালত উক্ত চুক্তির উল্লেখযোগ্য শর্তাবলীর সুনির্দিষ্ট কার্যসম্পাদন কার্যকরী করতে পারেন না; (গ) যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারেন না; (ঘ) যে চুক্তি তার প্রকৃতির কারণেই বাতিলযোগ্য; (ঙ) জিম্মাদারগণ কর্তৃক কৃতচুক্তি যা তাদের ক্ষমতা লংঘন করে করা…