ধারা ২০। চুক্তি যদি অন্যথায় সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণের জন্য যথাযথ হয় তবে তা সেভাবে কার্যকরী করা যেতে পারে, যদিও চুক্তিভঙ্গের ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদানের কথা থাকে এবং চুক্তিভঙ্গকারী পক্ষ তা প্রদানেও ইচ্ছুক হয়। উদাহরণ ক, খ-কে গ-এর অধীন কী কর্তৃক দখলীকৃত সম্পত্তি অধীনস্থ ইজারা অনুমোদন করে চুক্তি সম্পাদন করল, এবং তাতে শর্ত হল যে, কি অধীনস্থ ইজারার বৈধতার জন্য প্রয়োজনীয় লাইসেন্সের জন্য গ-এর কাছে আবেদন জানাবে এবং যদি লাইসেন্স সংগ্রহ করা না যায়, ক, খ-কে ১০,০০০ টাকা প্ৰদান করবে। ক, খ-এর নিকট লাইসেন্সের আবেদন জানাতে অস্বীকৃতি জানাল এবং খ-কে ১০,০০০ টাকা প্রদান করতে চাইলো। তথাপিও…