ধারা ১৫। যেখানে চুক্তিবদ্ধ একটি পক্ষ চুক্তিতে তার অংশের সম্পূর্ণ কার্যসম্পাদন করতে ব্যর্থ হয় এবং অসম্পূর্ণভাবে পরিত্যক্ত অংশ সম্পূর্ণ কাজের একটি উল্লেখযোগ্য অংশ হয় কিংবা আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট না হয়; তাহা হলে সে সুনির্দিষ্ট কার্যসম্পাদনের জন্য একটি ডিক্ৰী পাওয়ার অধিকারী হবে না। কিন্তু আদালত অপর পক্ষের মামলার প্রেক্ষিতে চুক্তিভঙ্গকারী পক্ষকে তার পক্ষে যতটুকু সম্পাদন করা সম্ভব চুক্তির ততটুকু অংশ সুনির্দিষ্টভাবে সম্পাদন করার নির্দেশ প্ৰদান করতে পারেন, যদি বাদী পক্ষ আরও কার্যসম্পাদনের দাবি পরিত্যাগ করে এবং কাজে ক্রটির জন্য অথবা প্রতিবাদী কর্তৃক চুক্তিভঙ্গের দরুণ সাধিত ক্ষতির জন্য প্রাপ্য…