ধারা ১৪। যেখানে চুক্তিবদ্ধ একটি পক্ষ তার নিজের অংশের সম্পূর্ণ কার্য সম্পাদন করতে অসমর্থ কিন্তু যে অংশ অসম্পাদিত অবস্থায় পরিত্যক্ত হবে সম্পূর্ণ অংশের তুলনায় তা মূল্যের দিক হতে ক্ষুদ্র এবং এ জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানে স্বীকৃত হয়, সেখানে আদালত যে কোন পক্ষের মামলার প্রেক্ষিতে চুক্তির যতটুকু সুনির্দিষ্ট কার্যসম্পাদনের নির্দেশ দিয়ে বাকিটুকুর জন্য আর্থিক ক্ষতিপূরণ মঞ্জর করবেন। উদাহরণ (ক) ক, খ-এর নিকট ১০০ বিঘার একটি জমি বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হল। কিন্তু পরে দেখা গেল। ৯৮ বিঘা জমি ক-এর মালিকানাধীন আর বাকি ২ বিঘা জমি একজন অপরিচিত ব্যক্তির, যে তাদের সাথে অংশ নিতে অস্বীকার করল। এ ২ বিঘা ৯৮…