ধারা ১২। যদি এ অধ্যায়ে অন্যভাবে বিধিবদ্ধ না থাকে, তবে যে-কোন চুক্তির সুনির্দিষ্ট কার্যাস আদালতের ইচ্ছাধীন ক্ষমতাবলে নিম্নবর্ণিত ক্ষেত্রে আদায় করা যেতে পারেঃ- (ক) যখন সম্মতিভূক্ত কার্যসম্পাদন পুরোপুরি বা অংশত একটি জিম্মার অন্তর্ভুক্ত হয়; (খ) যখন সম্মতিভূক্ত কার্যসম্পাদন না করলে কার্যত যে ক্ষতি সাধিত হবে, তার নির্ণয় করার কোন মানদণ্ডের অস্তিত্ব থাকে না; (গ) যখন সম্মতিভূক্ত কাজ এমন হয় যে, তাহা সম্পাদন না করে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্ৰতিকার লাভ করা যায় না; অথবা (ঘ) যখন এই সম্ভাবনা থাকে যে, সম্মতিভুক্ত কার্যসম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। ব্যাখ্যাঃ যদি না…