ধারা ১০। সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানী কাৰ্যবিধিতে নির্ধারিত পন্থায় উহার দখল পুনরুদ্ধার করতে পারে। ব্যাখ্যা-১ঃ এই ধারা অনুসারে একজন জিম্মাদার যার জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছে সেই ব্যক্তির হিতকর স্বার্থে নিয়ােগ করার অধিকার রয়েছে এমন অস্থাবর সম্পত্তির দখল পাওয়ার জন্য মামলা দায়ের করতে পারে। ব্যাখ্যা-২ঃ সম্পত্তির বর্তমান দখলের জন্য অস্থায়ী বা বিশেষ অধিকারকেই এই ধারা অনুযায়ী দায়েরকৃত মামলাকে সমর্থন করার জন্য যথেষ্ট। উদাহরণ (ক) ক, খ-কে সারাজীবনের জন্য জমি উইল করে দেয় এবং গ-কে পরবতীর্ণ অধিকারী নির্দেশ করে। কি মারা গেল। খ জমিতে প্রবেশ করে কিন্তু গ, খ-এর…