২৯। (১) বিশ্ববিদ্যালয়ের একটি অর্থ কমিটি থাকিবে এবং নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা :- (ক) উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) উপউপাচার্য; (গ) ট্রেজারার; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত এই আইনের ৮ ধারায় উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের ২ (দুই) জন কর্মচারী; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন সিন্ডিকেট সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (ছ) মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (জ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত একজন পরিকল্পনাবিদ বা অর্থ বিশারদ; (ঝ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপ-সচিব…