১৮। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা :- (ক) উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) উপউপাচার্য; (গ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন সংসদ-সদস্য; (ঘ) ট্রেজারার; (ঙ) আচার্য কর্তৃক মনোনীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অন্যূন একজন শিক্ষাবিদসহ ৩ (তিন) জন বিশিষ্ট শিক্ষাবিদ; (চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ছ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (জ) মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (ঝ) অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের…