১৭। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্তৃপক্ষ থাকিবে, যথা :- (ক) সিন্ডিকেট; (খ) অ্যাকাডেমিক কাউন্সিল; (গ) বোর্ড অব গভর্নরস; (ঘ) অনুষদ; (ঙ) পাঠক্রম কমিটি; (চ) অর্থ কমিটি; (ছ) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি; (জ) সিলেকশন কমিটি; (ঝ) অভিযোগ প্রতিকার কমিটি; এবং (ঞ) সংবিধি অনুযায়ী গঠিত অন্যান্য কর্তৃপক্ষ।