৭৮৷ (১) কর্পোরেশনের আয়-ব্যয়ের হিসাব বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিরীক্ষিত হইবে। (২) সরকার, নিরীক্ষা বিষয়ক ব্যবস্থাপনার বিধি প্রণয়ন করিবে, যাহাতে অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নোক্ত বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকিবে, যথাঃ- (ক) নিরীক্ষা প্রতিবেদন সংক্রান্ত সময়সীমা; (খ) হিসাবপত্রের গুরুত্বপূর্ণ অসংগতি বা অনিয়ম; (গ) অর্থ বা সম্পত্তির কোনরূপ ক্ষতি বা অপচয়; (ঘ) নিরীক্ষা প্রতিবেদনের উপর ব্যবস্থা গ্রহণের সময়সীমাসহ অন্যান্য করণীয় বিষয়াবলী; (ঙ) অবৈধভাবে অর্থ প্রদানকারী বা অর্থ প্রদান কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত সুনির্দিষ্ট সুপারিশ; (চ) হিসাবপত্রের অভ্যন্তরীণ নিরীক্ষা; (ছ) হিসাবপত্রের বিশেষ…