৬১। কর্পোরেশন- (ক) ইহার কার্যাবলীর সমুদয় নথিপত্র নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ করিবে; (খ) প্রতিবেদন এবং বিবরণী প্রণয়ন ও প্রকাশ করিবে; (গ) সরকার, সময় সময়, যেইরূপ নির্ধারণ করিবে সেইরূপ তথ্যাবলী প্রকাশ করিবে।