৫০৷ (১) কর্পোরেশন প্রত্যেক বৎসর উহার প্রথম সভায়, অথবা যথাশ্রীঘ্র সম্ভব, তৎপরবর্তী কোন সভায় নিম্নবর্ণিত বিষয়াদির প্রত্যেকটি সম্পর্কে একটি করিয়া স্থায়ী কমিটি গঠন করিবে যাহার মেয়াদ দুই বৎসর ছয় মাস হইবে এবং দুই বৎসর ছয় মাস পর নূতন করিয়া কমিটি গঠন করিতে হইবে, যথাঃ- (ক) অর্থ ও সংস্থাপন; (খ) বর্জ্য ব্যবস্থাপনা; (গ) শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা; (ঘ) নগর পরিকল্পনা ও উন্নয়ন; (ঙ) হিসাব নিরীক্ষা ও রক্ষণ; (চ) নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ; (ছ) পানি ও বিদ্যুৎ; (জ) সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার; (ঝ) পরিবেশ উন্নয়ন কমিটি; (ঞ) ক্রীড়া ও সংস্কৃতি কমিটি; (ট) জন্ম-মৃত্যু…