১৫৷ মেয়র ও কাউন্সিলরের পদ শূন্য হইবে, যদি তিনি- (ক) ধারা ৯(২) এর অধীনে মেয়র বা কাউন্সিলর হইবার অযোগ্য হইয়া পড়েন; বা (খ) ধারা ৭ এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ বা ঘোষণা প্রদান করিতে বা ধারা ৭ এর অধীন হলফনামা দাখিল করিতে ব্যর্থ হন; বা (গ) ধারা ১১ এর অধীন পদত্যাগ করেন; বা (ঘ) ধারা ১৩ এর অধীন তাহার পদ হইতে অপসারিত হন; বা (ঙ) মৃত্যুবরণ করেন।