১২৬৷ (১) এই আইন বলবৎ হইবার সঙ্গে সঙ্গে- (ক) Chittagong City Corporation Ordinance, 1982 (Ordinance No. XXXV of 1982); (খ) Dhaka City Corporation Ordinance, 1983 (Ordinance No. XL of 1983); (গ) Khulna City Corporation Ordinance, 1984 (Ordinance No. LXXII of 1984); (ঘ) রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ (১৯৮৭ সনের ৩৮ নং আইন); (ঙ) সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ (২০০১ সনের ১০ নং আইন) এবং (চ) বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ (২০০১ সনের ১১ নং আইন), অতঃপর, একত্রে বিলুপ্ত আইন বলিয়া উল্লিখিত, রহিত হইবে৷ (২) বিলুপ্ত আইন উক্তরূপে রহিত হইবার পর- (ক) বিদ্যমান সিটি কর্পোরেশনসমূহ এই আইনের অধীন গঠিত হইয়াছে…