৯৬। (১) পৌর অবকাঠামোগত সেবা নিশ্চিত করিবার লক্ষ্যে পৌরসভা বেসরকারি খাতের সহিত চুক্তি নির্ধারিত পদ্ধতিতে সম্পাদন করিতে পারিবে৷ (২) পৌরসভা ইতিপূর্বে বর্ণিত ধারার উদ্দেশ্য অক্ষুন্ন রাখিয়া, নিম্নবর্ণিত ধরণের চুক্তি করিতে পারিবে, যথাঃ- (ক) নির্মাণ, স্বত্বাধিকারী ও হস্তান্তর; (খ) নির্মাণ, স্বত্বাধিকারী, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ; (গ) নির্মাণ ও হস্তান্তর; (ঘ) নির্মাণ, ইজারা ও হস্তান্তর; (ঙ) নির্মাণ, হস্তান্তর ও পরিচালনা; (চ) ইজারা ও ব্যবস্থাপনা; (ছ) ব্যবস্থাপনা; (জ) পুনর্বাসন, পরিচালনা ও হস্তান্তর; (ঝ) পুনর্বাসন, স্বত্ব্বাধিকার ও পরিচালনা; (ঞ) সেবা প্রদান চুক্তি; (ট) সরবরাহ, পরিচালনা ও হস্তান্তর৷