৭১। (১) পরিষদ অথবা ইহার কমিটির কোন সিদ্ধান্ত বা কার্যবিবরণী নিম্নবর্ণিত কারণে অবৈধ হইবে না- (ক) কোন পদ শূন্য থাকিলে অথবা পরিষদ অথবা ইহার কমিটির গঠন প্রক্রিয়ায় প্রাথমিক বা পরবর্তী পর্যায়ে কোন ত্রুটি; (খ) এই আইনের বিধান লংঘন করিয়া যদি কোন কাউন্সিলর ভোট প্রদান বা সভায় অংশগ্রহণ করিয়া থাকেন; (গ) কোন নির্দিষ্ট বিষয়ে যে কোন ত্রুটি বা অনিয়ম যাহা সিদ্ধান্তের বৈধতাকে ক্ষুন্ন করে না৷ (২) এই আইনের ভিন্নরূপ বিধান না থাকিলে, পরিষদ অথবা ইহার কমিটির সিদ্ধান্ত এই আইনের বিধান অনুযায়ী গৃহীত হইবার পর ইহাতে কোন ত্রুটি বা অনিয়ম হয় নাই বলিয়া বিবেচিত হইবে৷ (৩) কোন পদ শূন্য ছিল অথবা পৌরসভা গঠন প্রক্রিয়ায় কোন ত্রুটি…