৬৮। (১) কোন কাউন্সিলর পৌরসভার উন্নয়ন কার্যক্রম ও প্রশাসন সংক্রান্ত কোন গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে তথ্য গ্রহণ করিবার অধিকারী হইবে এবং নির্ধারিত তথ্য সংগ্রহ করিবার জন্য সভা অনুষ্ঠিত হইবার অন্যূন চব্বিশ ঘন্টা পূর্বে এই বিষয়ে সচিব বা ক্ষেত্রমত, প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর নোটিশ পাঠাইবেন। (২) মেয়র এই বিষয়ে একই দিনে তথ্য বিষয়ক প্রাথমিক বক্তব্য প্রদান করিবেন অথবা পরবর্তী কোন তারিখে এতদ্বিষয়ে বিস্তারিত বক্তব্য দিবেন। স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২ ২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ৬৮ এর সংশোধন ১৫। উক্ত আইনের ধারা ৬৮ এর উপ-ধারা (১) এ উল্লিখিত ‘‘সচিব’’ শব্দটির পরিবর্তে ‘‘পৌর নির্বাহী…