৬৬। সচিব বা প্রধান নির্বাহী কর্মকর্তা বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন কর্মকর্তা পৌরসভার অথবা পৌরসভা সংক্রান্ত কমিটির সভায় সহায়ক কর্মকর্তা হিসাবে অংশগ্রহণ করিবেন। স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২ ২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ৬৬ এর সংশোধন ১৩। উক্ত আইনের ধারা ৬৬ এর উপামত্মটীকায় এবং উক্ত ধারায় উল্লিখিত ‘‘সচিব’’ শব্দটির পরিবর্তে ‘‘পৌর নির্বাহী কর্মকর্তা’’ শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।