৫৫। (১) পৌরসভা গঠিত হইবার পর প্রথম সভায় অথবা তৎপরবর্তী কোন সভায় কার্যপরিধি ও আড়াই বৎসর মেয়াদ নির্ধারণ করিয়া বিধি অনুযায়ী নিম্নবর্ণিত স্থায়ী কমিটি গঠন করিবে, যথাঃ- (ক) সংস্থাপন ও অর্থ; (খ) কর নিরূপণ ও আদায়; (গ) হিসাব ও নিরীক্ষা; (ঘ) নগর পরিকল্পনা, নাগরিক সেবা ও উন্নয়ন; এবং (ঙ) আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা;(চ) যোগাযোগ ও ভৌত অবকাঠামো; (ছ) মহিলা ও শিশু; (জ) মৎস্য ও পশু সম্পদ; (ঝ) তথ্য ও সংস্কৃতি; এবং (ঞ) বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ। (২) উপরি-উক্ত স্থায়ী কমিটি ব্যতীত প্রতি পৌরসভা প্রয়োজনের অতিরিক্ত স্থায়ী কমিটি গঠন করিতে পারিবে এবং বিশেষ করিয়া বেসরকারি সংস্থার সহিত সমন্বয়, দুর্যোগ…