৪৮৷ পৌরসভা কর্তৃক অথবা ইহার পক্ষে সম্পাদিত সকল চুক্তি - (ক) লিখিত হইবে এবং পৌরসভার নামে সম্পাদিত হইয়াছে বলিয়া প্রকাশিত হইবে; (খ) সম্পাদনের পূর্বে পরিষদ কর্তৃক অনুমোদিত হইবে; এবং (গ) চুক্তি সম্পাদনের পর অনুষ্ঠিত পরবর্তী সভায় মেয়র কর্তৃক তাহা পরিষদকে অবহিত করিতে হইবে৷