৪৫৷ (১) জনস্বার্থে কোন রাস্তার নিকটবর্তী জমি অধিগ্রহণ করিবার প্রয়োজন অনুভূত হইলে পৌরসভা সরকারের অনুমোদন গ্রহণ করিয়া প্রয়োজনীয় পরিমাণ জমি আইনানুগ বিধান অনুসরণে অধিগ্রহণ করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে পৌরসভা নির্ধারিত আইন অনুযায়ী অধিগ্রহণের সম্পূর্ণ ব্যয় বহন করিবে৷