৪৪৷ (১) সরকার বিধি দ্বারা- (ক) পৌরসভার মালিকানাধীন অথবা উহার উপর ন্যস্ত সম্পত্তির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, উন্নয়নের জন্য বিধান করিতে পারিবে; (খ) উক্ত সম্পত্তির হস্তান্তর নিয়ন্ত্রণ করিতে পারিবে; (গ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পৌরসভার প্রয়োজনে স্থাবর সম্পত্তির বাধ্যতামূলক অধিগ্রহণের ব্যবস্থা করিতে পারিবে; (ঘ) এই আইন অথবা বিধির উদ্দেশ্য পূরণকল্পে, অনুরূপ সম্পত্তি সমাজ উন্নয়নমূলক কাজে লাগাইতে পারিবে৷ (২) পৌরসভা- (ক) নিজস্ব অথবা সরকার অথবা অন্য কর্তৃপক্ষ হইতে প্রাপ্ত সম্পত্তির সার্বিক ব্যবস্থাপনা এবং উন্নতি সাধন করিতে পারিবে; (খ) উন্নয়ন জরিপের মাধ্যমে ইহার নিয়ন্ত্রণাধীন সকল সম্পত্তির বিবরণাদি…