৮৩৷ সরকার যে কোন সময় পৌর কর্তৃপক্ষের নিকট হইতে - (ক) কোন দলিল বা অন্য কোন নথিপত্র; (খ) বিবরণী, পরিকল্পনা, প্রাক্কলন, লিখিত বক্তব্য, হিসাব অথবা পরিসংখ্যান; (গ) অন্য কোন প্রতিবেদন; তলব করিতে পারিবে এবং পৌর কর্তৃপক্ষ এই নির্দেশ পালন করিতে বাধ্য থাকিবে৷