১৩১। (১) এই আইন প্রবর্তনের সাথে সাথে Paurashava Ordinance, 1977 (Ord. No XXVI of 1977) অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, রহিত হইবে। (২) উক্ত আইন রহিত হইবার পর- (ক) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীনে পৌরসভাসমূহ গঠিত না হওয়া পর্যন্ত- (অ) এইরূপ রহিতকরণের অব্যবহিত পূর্বে পৌরসভাসমূহ যে সকল কার্য সম্পাদন করিত তাহা অব্যাহত থাকিবে এবং এই আইনের অধীনে পৌরসভা গঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (আ) এইরূপ রহিতকরণের পূর্বে কোন পৌরসভার প্রশাসক পদে কর্মরত ব্যক্তি তাঁহার পদে বহাল থাকিবেন; (খ) এইরূপ রহিত হইবার পূর্বে, উক্ত আইন এর অধীনে প্রণীত সকল বিধি, প্রবিধান, উপ-আইন অথবা আদেশ, জারিকৃত প্রজ্ঞাপন…