১১৩। (১) পৌরসভা এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্য অধস্তন কর্মকর্তা ও কর্মচারী- (ক) পৌরসভা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং এই আইনের বিধানাবলী কার্যকর করিবার জন্য পঞ্চম তফসিলে উল্লিখিত বিধান অনুযায়ী পৌরসভাকে সহযোগিতা করিবে; (খ) এই আইনের বিধান অনুযায়ী নিয়োগকৃত কোন ম্যাজিস্ট্রেটের আদেশ পালনের জন্য পৌরসভাকে সহযোগিতা করিবে; (২) প্রত্যেক পুলিশ কর্মকর্তার দায়িত্ব হইবে-(ক) এই আইনে বর্ণিত কোন অপরাধ সংঘটনের চেষ্টা বা অপরাধ সংঘটনের খবর সম্পর্কে অনতিবিলম্বে মেয়র এবং সচিব বা ক্ষেত্রমত, প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা; (খ) মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা বা সচিব বা অন্য কোন কর্মকর্তার…