১১৷ (১) এই আইনে যাহা কিছুই বলা থাকুক না কেন, এই আইন বলবৎ হইবার পর সরকার কর্তৃক নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যদি প্রতীয়মান হয় যে, Paurashava Ordinance, 1977 (Ord. No. XXVI of 1977) এর অধীন ঘোষিত কোন পৌরসভা উক্ত অধ্যাদেশে বর্ণিত শর্তাবলী পূরণ করিতে ব্যর্থ হইয়াছে, তাহা হইলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উহার বিলুপ্তি ঘোষণা করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন ঘোষণা প্রদানের পূর্বে সংশ্লিষ্ট পৌরসভাকে প্রস্তাবিত বিলুপ্তিকরণের বিষয়ে কারণ দর্শানোর সুযোগ দিতে হইবে। (৩) উপ-ধারা (১) এর অধীন কোন পৌরসভা বিলুপ্তির ঘোষণা সরকারি গেজেটে প্রকাশের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে উক্ত পৌরসভার মেয়র ও…