৯৭। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ, সরকারের পূবার্নুমোদনক্রমে, এই আইন বা কোন বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ নয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে এবং উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া অনুরূপ প্রবিধানে নিম্নরূপ বিষয়ে বিধান করা যাইবে, যথাঃ- (ক) পরিষদের কার্যাবলী পরিচালনা; (খ) সভা আহবান; (গ) সভার কোরাম নির্ধারণ; (ঘ) সভার কার্যবিবরণী লিখন; (ঙ) সভায় গৃহীত প্রস্তাব বাস্তবায়ন; (চ) স্থায়ী কমিটির বিষয়াদি ও কার্যাবলী পরিচালনা; (ছ) সাধারণ সীলমোহর হেফাজত ও ব্যবহার; (জ) কোন সদস্য, কর্মকর্তা বা কর্মচারীকে পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা অর্পণ; (ঝ) পরিষদের অফিসের বিভাগ ও শাখা গঠন এবং সব কাজের পরিধি…