৯৬। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধি প্রণয়ন করিতে পারিবে, যথাঃ- (ক) চেয়ারম্যান ও সদস্যগণের ক্ষমতা ও কার্যাবলী; (খ) সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের ক্ষমতা ও বিশেষ কার্যাবলী; (গ) পরিষদের পক্ষে চুক্তি সম্পাদন; (ঘ) পরিষদ কর্তৃক যে সকল রেকর্ড, রিপোর্ট রক্ষণাবেক্ষণ, প্রস্তুত বা প্রকাশ করা হইবে তাহা নির্ধারণ; (ঙ) পরিষদের কর্মকর্তা ও কমর্চারীগণের নিয়োগ ও চাকুরির শর্তাবলী; (চ) তহবিল ও বিশেষ তহবিলসমূহের ব্যবস্থাপনা, পরিচালনা, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও বিনিয়োগ; (ছ) বাজেট প্রণয়ন ও অনুমোদন এবং এতদ্সংক্রান্ত অন্যান্য বিষয়; (জ) হিসাব রক্ষণ এবং নিরীক্ষণ; (ঝ) পরিষদের…