৪৫। (১) পরিষদ উহার কার্যাবলী সুচারুরূপে সম্পাদন করিবার জন্য নিম্নবর্ণিত বিষয়াদির প্রত্যেকটি সম্পর্কে একটি করিয়া স্থায়ী কমিটি গঠন করিবে,যথাঃ- (ক) অর্থ ও সংস্থাপন; (খ) হিসাব নিরীক্ষা ও হিসাব রক্ষণ; (গ) কর নিরুপন ও আদায়; (ঘ) শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা; (ঙ) কৃষি, মৎস্য ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ; (চ) পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, ইত্যাদি; (ছ) আইন-শৃংখলা রক্ষা; (জ) জন্ম-মৃত্যু নিবন্ধন; (ঝ) স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন; (ঞ) সমাজকল্যাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা; (ট) পরিবেশ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ; (ঠ) পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু…