৪০। কোন চেয়ারম্যান বা কোন সদস্যকে পরিষদ যুক্তিসঙ্গত কারণে ১ (এক) বৎসরে সর্বোচ্চ ৩ (তিন) মাস ছুটি মঞ্জুর করিতে পারিবেঃ তবে শর্ত থাকে যে, ৩ (তিন) মাসের অধিক ছুটি প্রয়োজন হইলে সরকারের অনুমোদন গ্রহণ করিতে হইবেঃ আরো শর্ত থাকে যে, মহিলা চেয়ারম্যান বা সদস্যের মাতৃত্বকালীন ছুটি ভোগের ক্ষেত্রে সরকারি বিধি বিধান প্রযোজ্য হইবে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ৬, ১০, ২৬, ৩৩, ৪০, ৪৫, ৪৭ ও ৯৬ এর সংশোধন ৫। উক্ত আইন এর- (ক) ধারা ৬, ১০ ও ৪৫ এ উল্লিখিত “মহিলাদের” শব্দটির পরিবর্তে “নারীদের” শব্দটি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) ধারা ৬, ১০, ২৬, ৩৩, ৪০, ৪৭ ও ৯৬ এ এক বা…