৩০। পরিষদ গঠনের পর পূববর্তী চেয়ারম্যান বা প্যানেল চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত সদস্য তাঁহার দখলে বা নিয়ন্ত্রণে থাকা পরিষদের সকল নগদ অর্থ, পরিসম্পদ, দলিল দস্তাবেজ, রেজিস্টার ও সীলমোহর যতশীঘ্র সম্ভব অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক স্থিরীকৃত তারিখ, সময় ও স্থানে নতুন নির্বাচিত চেয়ারম্যান বা, ক্ষেত্রমত, মনোনীত প্যানেল চেয়ারম্যান বা চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত সদস্যের নিকট পরিষদের সচিব ও উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার উপস্থিতিতে বুঝাইয়া দিবেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪ ২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ৩০ এর প্রতিস্থাপন ৯। উক্ত আইনের ধারা ৩০ এর…