৬। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে প্রত্যেক জেলার জন্য একটি করিয়া জেলা স্থানিক পরিকল্পনা কমিটি গঠিত হইবে, যথা:- (ক) সংশ্লিষ্ট জেলা প্রশাসক, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কর্তৃক মনোনীত উহার একজন প্রতিনিধি; (গ) সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান; (ঘ) মেয়র, সংশ্লিষ্ট পৌরসভা; (ঙ) নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর; (চ) নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর; (ছ) উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর; (জ) উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; (ঝ) সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার; (ঞ) প্রতিনিধি, নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (ট) সরকার কর্তৃক মনোনীত…