৪। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে জাতীয় স্থানিক পরিকল্পনা পরিষদ গঠিত হইবে, যথা:- (ক) মন্ত্রী বা, ক্ষেত্রমত, উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সচিব, পরিকল্পনা বিভাগ; (গ) সচিব, অর্থ বিভাগ; (ঘ) সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; (ঙ) সচিব, স্থানীয় সরকার বিভাগ; (চ) সচিব, ভূমি মন্ত্রণালয়; (ছ) সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; (জ) সচিব, সেতু বিভাগ; (ঝ) সচিব, কৃষি মন্ত্রণালয়; (ঞ) সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; (ট) সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; (ঠ) সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; (ড)…