৩১। (১) আরবিট্রেটর, ধারা ৩০ এর অধীন আবেদন প্রাপ্তির পর, শুনানির তারিখ উল্লেখ করিয়া উক্ত তারিখে তাহার আদালতে উপস্থিত হইবার জন্য নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের উপর নোটিশ জারি করিবেন, যথা:― (ক) দরখাস্তকারী; (খ) আপত্তিতে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ; (গ) জেলা প্রশাসক; এবং (ঘ) প্রত্যাশী ব্যক্তি বা সংস্থা। (২) আরবিট্রেটর অনধিক ৯০ (নববই) কার্যদিবসের মধ্যে প্রাপ্ত আবেদনের উপর শুনানি গ্রহণ করিয়া তাহার আদেশ প্রদান করিবেন।