৩। (১) কোন সরকারি কর্মচারী কর্তৃক সরকারি যানবাহনের অপব্যবহার রোধ ও নিয়ন্ত্রণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া, বিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) উপ-ধারা (১) এ বর্ণিত বিধিমালার দ্বারা, কোন ব্যক্তি বা সংস্থা বা কর্তৃপক্ষ কর্তৃক সরকারি যানবাহন বরাদ্দ, বরাদ্দ বাতিল, পরিদর্শন, পরীক্ষাকরণ, রক্ষণাবেক্ষণ প্রয়োজনে ব্যবহার অযোগ্য যানবাহন অকেজো (Condemned) ঘোষণা; (খ) উক্ত বিধিমালায় বর্ণিত কোন বিধান লংঘনের ফলে…