৬। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে,- (ক) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় সরকারি ঋণ ব্যবস্থাপনার লক্ষ্যে ঋণনীতি ও ঋণ পরিকল্পনা প্রণয়ন, ঋণ কৌশলপত্র প্রস্তুত, ঋণের ঝুঁকি নিরূপণ, অভ্যন্তরীণ ঋণ বাজেট প্রস্তুত ও উক্ত উৎস হইতে ঋণ সংগ্রহ, সার্বভৌম বন্ড ইস্যু, সার্বভৌম বন্ড বা সার্বভৌম সুকুক বা সুকুকের প্রসপেক্টাস অনুমোদন, রাষ্ট্রীয় গ্যারান্টি প্রদান, গ্যারান্টি ও অন্যান্য উৎস হইতে উদ্ভূত সরকারের প্রচ্ছন্ন দায়ের হিসাবায়ন ও পরিবীক্ষণ ও কেন্দ্রীয় ঋণ ডাটাবেইজ রক্ষণাবেক্ষণ, ইত্যাদি করিবে, এবং এইক্ষেত্রে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় মিডল অফিস বলিয়া গণ্য হইবে এবং সকল সরকারি ঋণ অফিসের সহিত সমন্বয় সাধন করিবে; (খ)…