৪। (১) সরকার, সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ (২০০৯ সনের ৪০ নং আইন) এর ধারা ২১ এর বিধান সাপেক্ষে, বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে, ঘাটতি অর্থায়ন বা অন্য কোনো উদ্দেশ্যে সরকার কর্তৃক গৃহীত দেশীয় বা বৈদেশিক উৎস হইতে দেশীয় বা বৈদেশিক মুদ্রায় গৃহীত সুদযু্ক্ত বা মুনাফাযুক্ত অথবা সুদমুক্ত বা মুনাফামুক্ত যে কোনো প্রকারের ঋণ বা বিনিয়োগ সংগ্রহ করিতে পারিবে। (২) সরকারের পক্ষে ঋণ সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা বা প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা বা প্রতিষ্ঠান সরকারের পক্ষে কোনো প্রকার ঋণ সংগ্রহ বা ঋণ সৃষ্টি করিতে পারিবে না। (৩) সরকারের…