২১। (১) একাধিক ব্যক্তি বাংলাদেশ ব্যাংক বা, ক্ষেত্রমত, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিকট সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের স্বত্ব দাবী করিলে বা এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইলে, বাংলাদেশ ব্যাংক বা, ক্ষেত্রমত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর উক্ত সিকিউরিটি বা সার্টিফিকেটের মালিকানা নির্ধারণের নিমিত্ত শুনানির জন্য প্রত্যেক দাবীদার পক্ষের নামে লিখিত নোটিশ প্রদান করিবে এবং নোটিশে শুনানি গ্রহণকারী কর্মকর্তার নাম, পদবি, শুনানির স্থান, সময় ও তারিখ উল্লেখ থাকিবে। (২) শুনানি সমাপ্ত হইবার পর, বাংলাদেশ ব্যাংক বা, ক্ষেত্রমত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের…