২০। (১) সরকারি সিকিউরিটির ধরন পরিবর্তন বা অন্য কোনো ঋণের সহিত সম্পৃক্ত কোনো সিকিউরিটিতে রূপান্তর করা হইলে বা অন্য কোনো সিকিউরিটির সহিত একীভূত করা হইলে বা উক্ত সিকিউরিটিকে একাধিক সিকিউরিটিরূপে বিভক্ত করা হইলে বা সিকিউরিটি পুনঃইস্যু করা হইলে, বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ফি আদায় সাপেক্ষে উক্ত সিকিউরিটি বাতিল করিয়া নূতন সিকিউরিটি ইস্যু অথবা পুনঃইস্যু করিতে পারিবে। (২) এই ধারার অধীন সরকারি সিকিউরিটির রূপান্তর বা পুনর্গঠন বা বিভাজন বা পুনঃইস্যু করা হইলে, ধারা ২৮ এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক উক্ত সিকিউরিটি বা সিকিউরিটিসমূহকে সরকার ও ধারকের সহিত নূতন চুক্তি হিসাবে গণ্য করিতে হইবে। (৩)…