২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে - (১) “জাতীয় সঞ্চয় স্কীম” অর্থ জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত যে কোনো ধরনের সঞ্চয় স্কীম; (২) “ট্রেজারি বন্ড” অর্থ এই আইন বা বিধির অধীন সরকার কর্তৃক নির্ধারিত শর্তে ইস্যুকৃত ১ (এক) বৎসরের ঊর্ধ্বে যে কোনো মেয়াদি সরকারি সিকিউরিটি; (৩) “ট্রেজারি বিল” অর্থ এই আইন বা বিধির অধীন সরকার কর্তৃক নির্ধারিত শর্তে ইস্যুকৃত ১ (এক) বৎসরের নিম্নে যে কোনো মেয়াদি সরকারি সিকিউরিটি; (৪) “ট্রাস্টি” অর্থ সরকারি সিকিউরিটি ব্যবস্থাপনার উদ্দেশ্যে ধারা ৮ এর উপ-ধারা (১) ও (২) এর অধীন সরকার কর্তৃক নিযুক্ত ট্রাস্টি; (৫) “তপশিলি ব্যাংক” অর্থ Bangladesh Bank…