১৮। (১) সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের ধারক নমিনি প্রদানপূর্বক মৃত্যুবরণ করিলে এবং তাহার মৃত্যুর পর নমিনি কার্যকর থাকিলে উক্ত সিকিউরিটি বা সার্টিফিকেটের অর্থ নমিনি প্রাপ্য হইবে। (২) নমিনি নাবালক হইলে ধারকের মৃত্যুর পর ধারা ১৭ এর উপ-ধারা (৪) এর বিধান অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ব্যক্তি সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের অর্থ প্রাপ্য হইবেন এবং উক্তরূপ কোনো ব্যক্তি নিয়োগপ্রাপ্ত না হইলে নাবালকের আইনসম্মত অভিভাবক উল্লিখিত সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের অর্থ প্রাপ্য হইবেন। (৩) সরকারি সিকিউরিটি বা জাতীয়…