১৫। Contract Act, 1872 (Act No. IX of 1872) এ যাহা কিছুই থাকুক না কেন,- (ক) সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের একাধিক ধারক থাকিলে, তাহাদের মধ্য হইতে কেহ মৃত্যুবরণ করিলে, উক্ত সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের স্বত্ব ধারকগণের মধ্যে জীবিত ব্যক্তি বা ব্যক্তিগণের উপর ন্যস্ত হইবে; এবং (খ) সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের অর্থ একাধিক ব্যক্তিকে প্রদেয় হইলে এবং তাহাদের মধ্য হইতে কেহ মৃত্যুবরণ করিলে, ধারক ব্যক্তিগণের মধ্যে জীবিত ব্যক্তিকে বা ব্যক্তিগণকে বা মৃত ব্যক্তির আইনসম্মত প্রতিনিধি বা…