১৪। (১) এই ধারার অন্যান্য বিধানসাপেক্ষে, সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের ধারক মৃত্যুবরণ করিলে, উক্ত সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের প্রশাসকগণ (Administrator) অথবা নির্বাহীগণ (Executor) এর মধ্য হইতে যিনি Succession Act, 1925 (Act No. XXXIX of 1925) এর Part X এর বিধান অনুযায়ী ঘোষিত উত্তরাধিকারী, তাহাকে বাংলাদেশ ব্যাংক বা, ক্ষেত্রমত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ধারা ১৫, ১৬ ও ১৮ এর বিধানসাপেক্ষে উক্ত সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের স্বত্বাধিকারী হিসাবে গণ্য করিতে পারিবে। (২) হিন্দু আইনের…