১৩। (১) সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের ক্ষেত্রে এই আইনের অধীন সরকার কর্তৃক গঠিত বা নিযুক্ত কোনো ট্রাস্ট ব্যতীত, সরকার অন্য কোনো ট্রাস্টের- (ক) কোনো প্রকার নোটিশ গ্রহণ করিতে বাধ্য থাকিবে না; বা (খ) উক্তরূপ কোনো নোটিশ দ্বারা সরকারকে কোনো কার্যক্রম গ্রহণ করিতে বাধ্য করা যাইবে না; অথবা (গ) উক্তরূপ বিষয়ে সরকারকে ট্রাস্টি হিসাবে গণ্য করা যাইবে না। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের ধারকের অনুরোধের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ ব্যাংক বা, ক্ষেত্রমত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বা সরকারের কোনো…