৭। (১) ট্রাস্টি বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সরকার কর্তৃক মনোনীত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) যিনি উহার কোষাধ্যক্ষও হইবেন; (ঘ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ও যুগ্মসচিব (বিদ্যালয়), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) ও উপ-পরিচালক (প্রশাসন) এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক (প্রশাসন); এবং (ঙ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…