৬। ট্রাস্টের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) শিক্ষক ও পোষ্যদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান; (খ) পোষ্যদের শিক্ষা সহায়তার উদ্দেশ্যে এককালীন আর্থিক সহায়তা বা বৃত্তি প্রদান; (গ) পোষ্যদের জন্য বৃত্তিমূলক ও অন্যান্য পেশাগত প্রশিক্ষণের উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান; (ঘ) চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হইলে যদি ঐ শিক্ষকের অপ্রাপ্তবয়স্ক, প্রতিবন্ধী, বিশেষ চাহিদাসম্পন্ন বা তৃতীয় লিঙ্গের সন্তান থাকে, তাহা হইলে উক্ত সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাহার লেখাপড়ার খরচ ট্রাস্টের তহবিল হইতে প্রদান; (ঙ) শিক্ষকদের নিকট হইতে এককালীন অর্থ ও বার্ষিক চাঁদা সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ করা; (চ)…