৪। (১) ট্রাস্টের প্রধান কার্যালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকায় থাকিবে। (২) বোর্ড, প্রয়োজনবোধে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোনো স্থানে উহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।