২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইন,- (১) “র্কমচারী” অর্থে কর্মকর্তাও অন্তর্ভুক্ত হইবে; (২) “চেয়ারম্যান” অর্থ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান; (৩) “ট্রাস্ট” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট; (৪) “ট্রাস্টি” অর্থ ট্রাস্টি বোর্ডের সদস্য; (৫) “নির্ধারিত” অর্থ বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (৬)“পোষ্য” অর্থ সংশ্লিষ্ট শিক্ষকের স্বামী বা স্ত্রী এবং তাহার পিতা-মাতা, পুত্র ও কন্যা, বিশেষ চাহিদাসম্পন্ন পুত্র ও কন্যা এবং তৃতীয় লিঙ্গ সন্তান; (৭) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৮) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৯)…