১৭। (১) Government Primary School Teachers Welfare Trust Ordinance, 1985(Ordinance No. XXVI of 1985), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন- (ক) কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) দায়েরকৃত কোনো মামলা, গৃহীত কোনো কার্য বা ব্যবস্থা অনিষ্পন্ন বা চলমান থাকিলে উহা এইরূপভাবে নিষ্পন্ন করিতে হইবে বা চলমান থাকিবে যেন উহা এই আইনের অধীন দায়েরকৃত বা গৃহীত হইয়াছে; (গ) গঠিত তহবিল, সকল সম্পদ, ঋণ ও দায়, সুবিধা, স্থাবর ও অস্থাবর সকল…